রাজধানীর মিরপুর-১০ নম্বরের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে খবর পেয়ে ওই এলাকার রাব্বানী হোটেলের পেছনের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানা পুলিশের এসআই নওশের আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে একই থানার এসআই মানিক ঘটনাস্থল থেকে জানান, একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত দুটি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে তারা স্বামী-স্ত্রী। কী কারণে তারা আত্মহত্যা করেছে তাও জানা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, বাসার দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এমকে