যশোরের বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ১৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ২৬ শে জুলাই সন্ধ্যা ৯ টার দিকে এ মদ উদ্ধার হয়। তবে এ সময় কোন মাদক ব্যাবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি সদসস্যরা।
বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক রহমান জানান, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে তার ভিতর থেকে ১৮ টি ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ পাওয়া যায়। উদ্ধারকৃত মদ গুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
নাসির/জেড





