চুয়াডাঙ্গার শহরের ইসলামি হাসপাতালের কাছে ছাত্রলীগ কর্মী ইনতিয়াক ওরফে ইনতাকের  হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার মুক্তিপাড়া এলাকার ইমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে শহরের ইসলামি হাসপাতালের কাছে ইনতিয়াক ওরফে ইনতাক বন্ধুদের সাথে গল্প করছিল। এসময় ৬/৭ জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে ইনতিয়াকের বাম হাতের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে দেয় তারা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই