ফেনীর ছাগলনাইয়ায় ট্রাকচাপায় মো. শাহজাহান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। ছাগলনাইয়া পৌর শহরের স্টার লাইন বাস কাউন্টারের সামনে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সোনাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির শাহ আলমের ছেলে।

ছাগলনাইয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, শাহাজাহান একটি ওয়াজ মাহফিলের মাইকিং করে অটোরিকশায় করে ছাগলনাইয়া থেকে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-০৫-৪১) অটোরিকশাটিকে ধাক্কা দিলে শাহজাহান গুরুতর আহত হন।

তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ট্রাক ও অটোরিকশাটি আটক করলেও চালকরা ঘটনার পরপরই পালিয়ে যায়।

কেএইচ