কুমিল্লায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) গোয়েন্দা পরিচয়ে চাঁদাবাজি করার সময় এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা সদর উপজেলার দলকিয়া থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার সাকোর কান্দা গ্রামের মাহফুজুর রহমানের ছেলে রোবায়েত হোসেন তালুকদার (২৮)।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা বৌয়ারা বাজার বিওপির দলকিয়া নামক এলাকায় রোবায়েত হোসেন তালুকদারকে গোয়েন্দা সদস্যের পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় বিজিবির হাবিলদার সেলিম রেজার নেতৃত্বে আটক করা হয়।
আটককৃত প্রতারককে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমকে





