বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'দিন দিন দুর্নীতি কমে আসছে। আগামীতে টিআইবির প্রতিবেদনে দুর্নীতির কথা আসবে না বলে আশা করছি।'
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত শেষে ফ্রাঙ্ক সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিতে আগ্রহী বলে জানিয়েছেন কংগ্রেসের প্রভাবশালী সদস্য ফ্রাঙ্ক। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরো নিবিড় করতে চাই।
সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা, সিভিল এভিয়েশন বিষয়ক নিরাপত্তা বিষয়ে জানতে চেয়েছেন। তাকে কূটনৈতিক পাড়ার নিরাপত্তা জোরদারসহ আমাদের নানা উদ্যোগের কথা জানিয়েছি। তিনি সব বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
দেশের সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এমন প্রতিবেদন সর্ম্পকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিন দিন দুর্নীতি কমে আসছে। আগামীতে টিআইবির প্রতিবেদনে দুর্নীতির কথা আসবে না বলে আশা করছি।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দফতর-সংস্থার মধ্যে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক এতে সভাপতিত্ব করেন।
এআই
আগামীতে টিআইবিতে দুর্নীতি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'দিন দিন দুর্নীতি কমে আসছে। আগামীতে টিআইবির প্রতিবেদনে দুর্নীতির কথা আসবে না বলে আশা করছি।'
নাহিদের ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে বড় হবে মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দুই মন্ত্রী পদত্যাগ না করলে তাঁদের মিছিল আরও বড় হবে। দাবি আদায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করার কর্মসূচিও দেওয়া হবে বলে জানান তিনি।
তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার সব দিক জেনে তারপর এ বিষয়ে বক্তব্য দেওয়া হবে।
পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সেই জবাব দিতে হবে’ ‘২৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার ফোন করেও পাওয়া যায়নি কেন’
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার নারকীয় তাণ্ডবের সময় জামায়াতের শীর্ষ নেতারা বারবার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করা সত্ত্বেও কেন তার সাড়া পাওয়া যায়নি জাতির সামনে সেই জবাব দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যখন সারাদিন ধরে নিরীহ নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালাচ্ছিল, তখন তৎকালীন চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন রহস্যজনকভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল।
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ব্যবস্থা পুনর্বহালে আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলেও জানান তিনি।
















