ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে । এর মধ্যে যশোর ও খুলনাতে দুই নারী ও ময়মনসিংহে হাবিবুল্লাহ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

যশোর:

যশোর জেনারেল হাসপাতালে রেবেকা খাতুন (৫৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক নারী মারা গেছেন।

জানা যায়, যশোরের মণিরামপুর উপজেলার রাজবাড়িয়া এলাকার সেকেন্দার আলীর স্ত্রী রেবেকা খাতুন গত সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, রেবেকাই প্রথম ডেঙ্গু রোগী যিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। তাঁর রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে গিয়েছিল। দুপুরেও তাঁকে আমরা ঢাকায় রেফার করেছিলাম।

খুলনা:

এদিকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম শা‌হিদা (৫০)। বুধবার ভোরে খুমেকে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

শাহিদা পিরোজপুর জেলার ভান্ডা‌রিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শাহিদা।

খুমেক হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, বেশ কিছুদিন ধরে শা‌হিদা ডেঙ্গুজ্বরে ভুগছিলেন। ডেঙ্গু ছাড়াও তিনি ডায়াবেটিস ও লিভার রোগে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার রাতে গুরুতর অবস্থায় তাকে খুমেকে ভ‌র্তি করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। ওই গৃহবধূর মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

 

ময়মনসিংহ:

 

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মৃত্যু হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া মৃত ব্যক্তির নাম হাবিবুল ইসলাম। তার বাড়ি ত্রিশালে।

 

জেড