সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের ৪ জনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৫ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “১৪ অক্টোবর দিবাগত রাত ৩ টায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খালসি গ্রামে দুর্বৃত্তরা বাবা-মা ও তাদের দুই শিশু সন্তানসহ একই পরিবারের ৪ জনকে অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা এ নারকীয় ও ক্সপশাচিক হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দেশে উদ্বেগজনকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রতিনিয়ত গুম, খুন ও ধর্ষণের ঘটনা সংঘটিত হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাধীনভাবে বেঁচে থাকার সর্বনিম্ন অধিকারটুকুও আর বাকি নেই। রাস্তাঘাটে কোথাও কোনো নিরাপত্তা নেই। সকল ক্ষেত্রেই এক বিপর্যয়কর অবস্থা বিরাজ করছে। মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার কোনোভাবেই এর লাগাম টেনে ধরতে পারছে না।
অবিলম্বে সাতক্ষীরায় একই পরিবারের ৪ সদস্যদের নিহতের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”প্রেস বিজ্ঞপ্তি
এমআর





