রাজধানীর তেজগাঁও এলাকার কুনিপাড়ায় একটি বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে সেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কুনিপাড়ার হ্যাপি হোমসের পাশের একটি টিনশেডের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘণ্টার পর পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে।
আশপাশের লোকজন বলছে, টিনশেড বাড়ির কাঠের পাটাতন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
ওএফ





