বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে রাবার বাগানের জালাল উদ্দিন (৩০) ও আবদুল কাদের (২৮)নামে দুই শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার ভোরে বাইশারী ইউনিয়নের বড়ইচর এলাকার বাবুল কোম্পানির রাবার বাগান থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত আবদুল কাদেরের মা আয়েশা খাতুন জানান, উভয়ের পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা।

স্থানীয়রা জানান, সোমবার রাতে অপহৃত দুই শ্রমিক বাগানের টং ঘরে অবস্থান করছিল। ১০-১২ জনের একটি স্বশস্ত্র সন্ত্রাসী দল তাদের চোখ মুখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ির বাইশারী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ঘটনার কথা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপহৃতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ