ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের একটি বিল থেকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, সন্ধায় স্থানীয়রা বুল্লা গ্রামের একটি বিলে অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এমকে