গাজীপুরের জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সকালে অগ্নিকাণ্ড ৭টি দোকান পুড়ে গেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় মো. আনোয়ার হোসেনের দোকানে আগুন লাগে। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে আনোয়ার, সাদ্দাম, হযরত আলীসহ বিভিন্ন ব্যক্তির ৭টি দোকান ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমই