রংপুরে বিএনপি-জামায়াতের ৮ কর্মীসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, জেলার কোতয়ালী থানা পুলিশ বিএনপির দুই কর্মীকে, পীরগাছা থানা পুলিশ জামায়াতের এক কর্মীকে, পীরগঞ্জ থানা পুলিশ বিএনপির এক কর্মীকে ও মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের চার কর্মীকে গ্রেফতার করেছে।

তিনি জানান, গ্রেফতার বিএনপি ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এদিকে একই সময়ে জেলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি, খুন ও হত্যা মামলায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

কেএইচ