প্রধানমন্ত্রীর ভুয়া প্রটোকল অফিসার বলে পরিচয় দিয়ে সংসদে প্রবেশ করায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে শেরে বাংলা নগর থানা পুলিশ মাহমুদ হাসানকে (৪০) আটক করে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক বলে দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার উপ পরিদর্শক রাজু আহমেদ। তিনি বলেন, মাহমুদ হাসানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সংসদের নিরাপত্তা কর্মীরা থানায় যোগাযোগ করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, বিগত একবছর ধরে মাহমুদ হাসান বিভিন্ন পরিচয় দিয়ে সংসদে প্রবেশ করে আসছিলেন। তিনি কখনো এমপি, কখনো সচিব কখনো বা মেজরের পরিচয় দিতেন। তার কাছ থেকে একাধিক পাসও জব্দ করা হয়।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম//জেইউ
জাতীয়
সংসদে ভুয়া প্রটোকলে প্রবেশ, আটক ১
প্রধানমন্ত্রীর ভুয়া প্রটোকল অফিসার বলে পরিচয় দিয়ে সংসদে প্রবেশ করায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে শেরে বাংলা নগর থানা পুলিশ মাহমুদ হাসানকে (৪০) আটক করে।





