বাসার টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিষক্রিয়ায় দু্ই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাবনা জেলার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন, যুক্তিতলা গ্রামের আব্দুর রশিদের ছেলেপাপ্পু (২১)ওএকই গ্রামের আব্দুস সাত্তারে ছেলেজনি (২৪)।
এছাড়া আলম নামের আরওএক শ্রমিককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ধীমান কুমার দাস জানান, সকাল থেকে যুক্তিতলা গ্রামের জনৈক বাপ্পির বাড়িতে নির্মাণ কাজ করার সময় একটি পুরনো সেফটি ট্যাংক পরিষ্কার করছিলেন তারা।
এ সময় ট্যংকের বিষক্রিয়ায় ঘটনাস্থলেই পাপ্পু মারা যান। অপর শ্রমিক জনিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঈশ্বরদীর দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থল থেকে আহত আলমকে উদ্ধার করে।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





