যশোরে আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও শিবিরের সাত কর্মীসহ ৭০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতভর এ অভিযান চালানো হয়।
যশোর জেলা পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ছয় জন ও শিবিরের একজন কর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
এদের সবাইকে শনিবার বিকালের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কেএইচ





