শাহাদাত উল্লাহ টুটুলের চাচা মাওলানা আব্দুল আউয়াল ও রমনা থানা জামায়াতের রুকন মুক্তাদুল হকের মা রহিমা বিবির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড: শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ও মরহুমার কথা স্মরণ করে শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম মাওলানা আব্দুল আউয়াল ও মরহুমা রহিমা বিবির রূহের মাগফেরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তাদের নেক আমলগুলো কবুল করে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবার ও আত্মীয়-স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম মাওলানা আব্দুল আউয়াল রোববার বিকেল ৫টায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। মরহুমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
রমনা থানা জামায়াতের রুকন মুক্তাদুল হকের মা রহিমা বিবি রোববার বিকেল ৪টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তার তিন ছেলে ও ছয় মেয়ে রয়েছেন। মরহুমার দাফন তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় সম্পন্ন হবে। প্রেস বিজ্ঞপ্তি





