চাকরি স্থায়ীকরণ, ঈদ বোনাসসহ সরকার ঘোষিত বেতনভাতা ও যখন-তখন কর্মী ছাঁটাই বন্ধসহ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিকরা।

শনিবার দুপুরে জেলা শহরের শহীদ মিনার চত্ত্বর এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় ঘন্টাখানেকের জন্য শহরের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধনে অবিলম্বে শ্রমিকদের ৭ দফা দাবি বাস্তবায়নে গাড়ীর মালিকদের প্রতি আহবান জানান শ্রমিক নেতারা।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই