সিলেট ও ঢাকা থেকে ব্রিটিশ ভিসা প্রক্রিয়াকরণ অফিস নয়া দিল্লিতে স্থানান্তরের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রেস ক্লাবের সামনে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল-ইউকে জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল-ইউকের সভাপতি ছাদিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলীর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি বকসী ইকবাল আহমদ, ডা. এ কে জিল্লুল হক, প্রেস সেক্রেটারি, নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, নাট্য ব্যাক্তিত্ব রুহেল আহমদ, আবু তাহের, সাংবাদিক ফেরদৌস আহমদ, পান্না দত্ত, আনহার আহমেদ সমসাদ, সালেহ এলাহী কুটি, হাসানাত কামাল প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট বিভাগের ৪টি জেলার কয়েক লাখ মানুষ আগে সিলেট ও ঢাকা থেকেই ব্রিটেনে যাওয়ার ভিসা সংগ্রহ করতেন। এখন নয়া দিল্লিতে স্থানান্তর করায় তাদেরকে নানা সমস্যায় পড়তে হবে। বৃটিশ সরকারের প্রতি ভিসা প্রসেসিং সেন্টার ফের দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরের দাবি জানান বক্তারা।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





