রাজাধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৮টি নকল কসমেটিকসের গুদাম জব্দ করেছে র্যাব। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অভিযোগে ২ জনকে আটক করেছে র্যাব।
সোমবার ১৫ নম্বর মালিটোলার হাজী বাড়ি এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান চালনো হয়।
আটককৃতরা হলেন, আনোয়ার (৩০) এবং সানোয়ার (৩৫)।
আটক আনোয়ার জানান, জিলেট, নেভিয়া, হিড অ্যান্ড সোল্ডারস, পন্ডস, সানসিল্ক, প্যারাসুট, ডাব, ক্লিয়ার ম্যান শ্যাম্পু, ফেয়ার অ্যান্ড লাভলী, ভ্যাসলিন, ভাটিকা ও ফগসহ বিভিন্ন নামী-দামী সব ব্র্যান্ডের প্লাষ্টিক বোতল এবং কম মূল্যে কেনা বোতল সংগ্রহ করে নকল কসমেটিকস বাজারজাত করেন তারা।
চাহিদা অনুযায়ী অন্যান্য কসমেটিকস ব্যবসায়ীকে এসব কসেমেটিকস পাঁচ থেকে ছয় টাকা দরে সরবরাহ করে থাকেন বলেও জানান তিনি।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, দুপুর ১২টা থেকে অভিযান চালিয়ে বিকেল পর্যন্ত প্রায় ১৮ টি নকল কসমেটিকস গুদাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই জনকে আটক করা হয়েছে।
অভিযান শেষ হলে আটক ভেজাল কসমেটিকস বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





