কোতোয়ালী থানার চরপাথরঘাটা এলাকা থেকে মঙ্গবার শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নগরীতে সংগঠিত বিভিন্ন সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-নাহিদুল ইসলাম (৩৮), ইখতিয়ার উদ্দিন (১৮), হামিদুর রহমান (১৮), সাঈদ এজাহার আইনাল (১৯), শহীদুল ইসলাম(২৪), আনোয়ার হোসাইন (১৯) ও বেলাল হোসেন (১৮)।
ঢাকা,১৬ জুলাই(টাইমনিউজবিডি.কম)//জেইউ
জাতীয়
চট্টগ্রামে ৭ শিবির নেতাকর্মী গ্রেফতার
কোতোয়ালী থানার চরপাথরঘাটা এলাকা থেকে মঙ্গবার শিবিরের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।





