যশোর সদর উপজেলার সতীঘাটায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৭৭ লাখেরও বেশি টাকার ভারতীয় শাড়ি, থানকাপড় ও ওষুধ উদ্ধার করেছে। রোববার ভোরে বিজিবি ২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লিয়াকত আলীর নেতৃত্বে এ অভিযানটি চালানো হয়।
মেজর লিয়াকত আলী জানান, যশোর-সাতক্ষীরা সড়কের সতীঘাটায় অভিযানটি চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৩১ বেল শাড়ি ও থানকাপড় এবং প্রায় দশ লাখ পিস ওষুধ। যার মোট দাম প্রায় ৭৭ লাখ ১৯ হাজার টাকা।
জেআই





