সিলেটের খুলিয়াপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কামাল আহমদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল আহমেদ ওই এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত কামালকে কুপিয়ে জখম করে খুলিয়াপাড়ার রাস্তায় ফেলে যায়।

পরে গুরুতর অহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর