কুষ্টিয়ায় শোক দিবসের কর্মসূচি শেষে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগের এক কর্মী নিহতের ঘটনায় মামলা হয়েছে।

রোববার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন নিহত সবুজের (২৪) বড় ভাই আরিফুল ইসলাম।

মামলার বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার লাবনী খন্দকার বলেন, আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শনিবার শোক দিবসের কর্মসূচি চলাকালে কুষ্টিয়া শহরের মজমপুর বাসস্ট্যান্ড এলাকায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ ও শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ গ্রুপের সংঘর্ষে সবুজ নিহত ও ৫ জন আহত হয়।

এসএইচ