রাজশাহী মহানগর পুলিশের ৬ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন শনিবার রাতে এ আদেশ দেন।
তারা হলেন- শাহ মখদুম থানার সেকেন্ড অফিসার এসআই হারুনুর রশিদ, মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল ও মনির, কনস্টেবল শাহ আলম, মামুন ও ফারুক।
রবিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, বিভিন্ন সময় দায়িত্বে অবহেলার দায়ে মহানগর গোয়েন্দা পুলিশের পাঁচজন ও শাহ মখদুম থানার এক পুলিশ সদস্যকে লাইনে ক্লোজ করা হয়েছে।
তবে আরএমপির একটি সূত্র জানায়, ক্লোজ হওয়া ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ততা, আসামি ধরে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া ও সাধারণ মানুষকে নারী দিয়ে জিম্মি করে টাকা নেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার রাতে আরএমপি কমিশনার তাদের পুলিশ লাইনে ক্লোজড করেন।
এমকে





