বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকের ধাক্কায় ইশারত আলী (৪৩) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। সেতুর উত্তর লেনের ৪৬ নম্বর পিলারের কাছে শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইশারত আলী গাজীপুরের চন্দ্রা এলাকার আক্তার আলীর ছেলে।
বঙ্গবন্ধু সেতুর রক্ষাবেক্ষণকারী ঠিকাদার প্রতিষ্ঠান এমসিসিসির ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের সহকারী ব্যবস্থাপক শামসুল হক ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি ট্রাক্টর আরেকটি নষ্ট ট্রাক্টরকে টেনে সেতু পার করছিল। ট্রাক্টর দুটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাক্টর দুটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইশারতের মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে সেতুর পূর্বপাড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন শামসুল হক।
জেআই





