ফেসবুকে বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবসকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নড়াইলে বাবা-ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

তাদের মধ্যে বাবা আলী আহমেদ মোল্লাকে সোমবার রাতে সদরের তুলারামপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামি নাজমুল হোসেন পলাতক। সোমবার বিকেলে নড়াইল সদর উপজেলা যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন।

মামলার বাদী মাহফুজ বলেন, আলী আহমেদ মোল্লা ও তার ছেলে নাজমুল হোসেন তিন বছর ধরে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সম্পর্কে কটূক্তিকর ও অসম্মানসূচক স্ট্যাটাস দিয়ে আসছে। ১৪ আগস্ট সন্ধ্যায়ও নাজমুল হোসেন তার ফেসবুকে জাতীয় শোক দিবস সম্পর্কে কটূক্তি করে স্ট্যাটাস দেয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ বিশ্বাস জানান, মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএ