খুলনার রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলস ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সড়ক অবরোধ চলে বেলা ১১টা পর্যন্ত। মিল গেটের সামনে মহাসড়ক অবরোধ করায় ব্যস্ততম এ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, রাষ্ট্রায়ত্ত্ব আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটি আহবায়ক মো. আব্দুর রশিদ, আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, শ্রমিক নেতা মোজাম্মেল হক,
সাইফুল ইসলাম লিটু, আ. সালাম, বাবুল রেজা, আবেদ আলী, নজরুল ইসলাম, আকবার হোসেন, আব্বাস বিশ্বাস, রফিকুল ইসলাম, মুজিবর রহমান, ইকবাল হোসেন, মো. জাকারিয়া প্রমুখ।
এআর





