দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন।
আজ বুধবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৫৯৩ জন। আর নতুন আক্রান্তদের নিয়ে এ পর্যন্ত করোনা বা কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার অনুপাতে করোনায় আক্রান্ত বা কোভিড-১৯ রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৩২ ভাগ।
আগের কয়েক দিনের মতো বুধবারও সর্বোচ্চ প্রাণহানি হয়েছে খুলনায় ৬৬ জন। আর ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ জনের মৃত্যু হয়েছে।
এবিএস





