বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া ‘মানব পাচারকারীদের’ একটি নৌকা থেকে থাইল্যান্ডের উপকূলে ১৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একই নৌকায় থাকা বাকি ১৭৬ জনের হদিস পেতে নির্ঘুম সময় পার করছেন কর্মকর্তারা।
থাই সংবাদ মাধ্যমগুলো জানায়, সম্প্রতি একটি দুর্গম এলাকা থেকে ১৩৪ জনকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে ১৬ জন রোহিঙ্গাও ছিলেন। এদের কাছ থেকে জানা যায়, একই নৌকায় আরো ১৭৬ জন ছিলেন। কিন্তু উদ্ধারকৃত ১৩৪ জনসহ ৩১০ জনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল আর এখন ওই ১৭৬ জনই বা কোথায় এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
উদ্ধারকৃতদের ভাষ্যমতে, পাচারকারীরা তাদের মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাছধরা ট্রলার ও কারখানায় দাস হিসেবে বিক্রি করে দিতে পারে। উদ্ধার হওয়া ১৩৪ জনকে জিজ্ঞাসাবাদ করতে বর্তমানে বাংলাদেশি কর্মকর্তারা থাইল্যান্ড সফর করছেন।
জেআই





