দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে বিদেশি বিনিয়োগ আসবে না বলে মন্ত্রব্য করেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান বিচারপতি সোমবার সন্ধায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে মরহুম শামছুল হক চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শামছুল হক স্মৃতি পরিষদ আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি আব্দুল বাসেত মজুমদার।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মান বিষয়ে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতি বলেন, আমাদের দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান খুব নিম্ন পযায়ে। আইনের শাসন প্রতিষ্ঠায় ভাল আইনজীবী দরকার এবং কলেজ দরকার।

তিনি বলেন, এখন কিন্তু ভারতে বেস্ট স্টুন্ডেন্টরা ল’ত অ্যাডমিশন নেয়। আমেরকিাতে হচ্ছে জাপানে হচ্ছে। আমাদের এখানে প্রকৃতপক্ষে একেবারে যদিও রিসেন্টলি ডেভেলপ করেছে ঢাকা, রাজশাহী, চিটাগাং ইউনিভার্সিটি। কিন্তু যে সব প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর মান একেবারে নিম্নপর্যায়ে।

তিনি বলেন, ভারতের ইউনিভার্সিটির গুলোর ল' সিলেবাস সবগুলো কিন্তু বার কাউন্সিল করে দিচ্ছে। আমাদের দেশে এ ল ইউনিভার্সিটি গুলার কোনো ইচ্ছামতো সিলেবাস করে কোনো স্ট্যান্ডার্ড মেন্টেইন করা হয় না।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ভালো আইনজীবী হতে হলে ভালো ল’ কলেজ দরকার। ভালো সিলেবাস দরকার। ভালো শিক্ষক দরকার। যেসব মামলা আছে এগুলোতে পড়ানো হয় না। আমি নিজে বিচার করি। কিন্তু আমি নিজে পড়িনি।

আর বক্তব্য রাখেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, সুপ্রিমকোর্ট বারের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন, বারের সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন, এম কে রহমান, বারের সাবেক সম্পাদক শ.ম রেজাউল করিম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আইনজীবী কে এম সাইফুদ্দিন, আখতারুল ইসলাম, আবু সাঈদ শামীম, মনজিল মোরসেদ, শাহ মোহাম্মদ জহুরুল হক, ব্যারিস্টার ওমর ফারুক ও এবিএম বায়েজীদ প্রমুখ।

এমআর