চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রামিম হাসান কে অসাংগঠনিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দল থেকে স্থায়ী বহিস্কার করেছে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।

কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সামসুল ইসলাম সুমন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আহসান হাবিব শামীমের সাক্ষরিত এক প্রেস রিলিজে এই কথা গনমাধ্যমকে জানানো হয়েছে।

এদিকে জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ সেপ্টেম্বর এর জেলা ছাত্রলীগের সাধারন সভার সুপারিশ এর ভিত্তিতে কেন্দ্রীয় সংসদ এই সীদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, সুষ্ট ছাত্ররাজনীতির প্রয়োজনে দলীয় শৃঙ্খলা বিধানে কোন ছাড় দেওয়া হবে না বলে জানান উত্তরের এই ছাত্রনেতা।

বিবৃতিতে মো : নূরুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়েছে।

নাজিব/জেড