২০ দলীয় জোটের ডাকা অবরোধের ৩২তম দিন ও ৫ম দিনের হরতালের সমর্থনে খুলনা নগরীর কয়েকটি জায়গায় মিছিল করেছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার সকালে নগরীর দৌলতপুরে মহানগরী শিবির নেতা হাদিসূর রহমানের নেতৃত্বে সকাল সাড়ে সাতটায় মিছিল ও পিকেটিং করে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

এদিকে, সকাল সোয়া সাতটায় নগরীর মিয়াপাড়ায় সদর থানা জামায়াতের আমীর মোঃ ওয়ালিউল্লার নেতৃত্বে মিছিল বের করে। সকাল সাতটায় নগরীর সোনাডাঙ্গায় থানা জামায়াতের নেতৃবৃন্দ একটি মিছিল বের করে।
এছাড়া, সকাল সাড়ে সাতটায় নগরীর খালিশপুরে থানা জামায়াতের উদ্যোগে একটি মিছিল বের করা হয়।


ইআর