ঢাকা জেলা প্রশাসক অফিসে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

জেলা প্রশাসকের একটি কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে বিভিন্ন আদালতে মামলার শুনানি বিলম্বিত হয়।

এ ঘটনায় জজ কোর্ট ও ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়েও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কেএইচ