বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার বিভিন্ন স্থানে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫৫ পিস ইয়াবা, ৫ কেজি ৬শ’ গ্রাম গাঁজা এবং ৯ গ্রাম হোরোইন উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারদের মধ্যে সদর থানায় ২৭, শিবগঞ্জ ৭, সোনাতলায় ৬, গাবতলীতে ৯, সারিয়াকান্দিতে ৩, ধুনটে ৪, শেরপুরে ৫, নন্দীগ্রামে ২, আদমদীঘিতে ৫, দুপচাঁচিয়ায় ৩, কাহালুতে ১, শাজাহনপুরে ৫ ও গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
বগুড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জেলার ১২টি থানা ও গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭৯ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের মধ্যে মাদকাসক্ত-বিক্রেতা, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ও নিয়মিত মামলার আসামী রয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





