কুষ্টিয়ার বিজিবি সেক্টর সদর দফতরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপন কর্মসূচি উদ্ধোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় সেক্টর সদর দফতরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও কুষ্টিয়া বিজিবি সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. আবুল কালাম আজাদ। 

এরপর ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করেন জেলা প্রশাসক ও বিজিবির কর্মকর্তারা। এই কর্মসূচি উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া বিজিবি সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে: কমান্ডার আবুল কালাম আজাদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. তারেক মাহমুদ সরকার, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, ৩২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মেহেদী হাসানসহ সাংবাদিক ও বিজিবি সদস্যরা।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ