যশোরের শার্শা উপজেলায় ২ কেজি গাঁজা ও বেনাপোলে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, বেনাপোল স্থলবন্দর এলাকার গোলদার জামে মসজিদ এলাকা থেকে দুপুর ২টার দিকে ২ হাজার পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পোর্ট থানা পুলিশ। আব্দুল মান্নান পোর্ট থানাধীন সাদীপুর খেয়াঘাট এলাকার মৃত ফজলে করিমের ছেলে।

অন্যদিকে সকালে শার্শার যাপদপুর ইউনিয়নের ডকের বাগান গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ তৈয়েব আলীর স্ত্রী মোমেনা খাতুনকে আটক করে পুলিশ। তার নামে শার্শা থানায় একাধিক মামলা আছে বলে জানায় পুলিশ।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক ও বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে দপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ