ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার বাংলাদেশী।
রবিবার দুপুরে নিজ কর্মক্ষেত্রে যাওয়ার সময় তাদের বহনকারী বাসটি দুর্ঘটনায় পতিত হয়।
টাইমস অব ওমান সোমবার এ খবর প্রকাশ করে। আহতদের মাস্কাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনের লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
টাইমস অব ওমান জানায়, অনভিজ্ঞ চালকের কারণে বাসটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত সাতজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।
নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি সংবাদ সংস্থাটি।
এমকে





