বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানার জারির প্রতিবাদে সোমবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচী পালন করে।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় পুলিশ মিছিলে বাধা দিলে তা উপেক্ষা করেও নেতাকর্মীরা মিছিলটি অব্যাহত রাখে।
পরে দলীয় কার্যালয় চত্বরে বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক আব্দুল কাফি মন্ডল, সাবেক সহ-সভাপতি আলমগীর সাদুল্যা দুদু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী সরকার, রেজাউল হক চৌধুরী, অ্যাড. হানিফ বেলাল, শামসুল হাসান, ফরহাদ আলম ডাবলু, আমান উল্যা চৌধুরী সাজু, রফিকুল ইসলাম লুলু, শফিকুল ইসলাম স্বপন, সাইদুর রহমান মাস্টার, মুসা আহমেদ, মোশাররফ হোসেন বাবু, হারুন অর রশিদ রাহাত, অ্যাড. আব্দুল ওহাব সজিব, শফিকুল ইসলাম রুবেল, সাজেদুর রহমান সাজু, বিপুল কুমার দাস, আবু নাসের মো. টিপু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, রাগিব চৌধুরী, কাওসার মো. ওয়াহিদ সুজন, ফরিদুল ইসলাম, জামিলউল আহসান জামিল, জসিম উদ্দিন খান, অধ্যাপক জহুরুল ইসলাম, অ্যাড. সালা উদ্দিন কাশেম, লিটন মিয়া, নাজমুল ইসলাম, আল আমিন, জহুরুল ইসলাম, তারেকুজ্জামান তারেক, মাধবী রাণী, লাইলী বেগম, তমা বেগম প্রমুখ।
এসএম





