নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের শিক্ষক আশরাফুল ইসলামের বাড়ি সংলগ্ন চিংড়ী মাছের ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে লাশটি উদ্ধার হয়। নিহত যুবকের নাম হান্নান বিশ্বাস (৩৫)।

তিনি চাঁচুড়ী গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে। নিহতের পরিবারের দাবি, হান্নান বিশ্বাসের মৃত্যুটি রহস্যজনক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন হান্নান বিশ্বাস। সন্ধ্যার পরেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হয়। স্থানীয়রা বুধবার সকালে তার মরদেহ দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।

কালিয়া থানার ওসি শেখ গণি মিয়া জানান,‘নিহতের পরিবারের লিখিত অভিযোগটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

রিন্টু/এমবি