রাজধানীর শাহ আলী এলাকা থেকে একজন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. জসিম (৩০)। পুলিশ বলছে, নিহত যুবক র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন।
শনিবার সকাল ৭টার দিকে শাহ আলী থানা পুলিশ লাশটি উদ্ধার করে বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন ওই থানার এসআই সওকত আলী।
তিনি বলেন, সকালে খবর পেয়ে পুলিশ এইচ ব্লকের ৬ নম্বর রোড থেকে লাশটি উদ্ধার করে। তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারা হয়। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, জসিম তার স্ত্রীকে নিয়ে ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকত। সে মাঝে মধ্যে র্যাবের সোর্স হিসেবে কাজ করত। কে বা কারা তাকে হত্যা করেছে সেটি তদন্ত করে হচ্ছে।
লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এমআর/ এআর





