টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও ট্রাকের ‍মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিন জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার বিকাল সোয়া তিনটায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার শল্লা ৩ নং সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের সবাইকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটি শল্লা সেতুতে ওঠার মুহূর্তে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিন জন নিহত ‍ও ২০ জনের মতো আহত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কেএইচ