পাবনার ঈশ্বরদীতে নসিমন উল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
আজ (০৩ জানুয়ারি) রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লালন শাহ সেতুর পাকশী টোল প্লাজার গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আবদুল খালেক (৩৩) ও ভেড়ামারা উপজেলার মসলেমপুর পশ্চিম বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিসুর রহমান (৪৪)। নিহতরা সবাই ম্যাক্স কোম্পানির শ্রমিক।
ঈশ্বরদী থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, নিহত দুজনের মৃতদেহ এখনও পুলিশের হাতে আসেনি। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি। এই ঘটনার পর নসিমনচালক পলাতক রয়েছে।
এমবি





