লক্ষ্মীপুরে সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ইসলামী ছাত্রসেনার ডাকা আধা বেলা হরতাল পালিত হয়েছে।

রোববার ভোর ৬টা থেকে জেলা শহরের উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী ও দালাল বাজারসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ইসলামী ছাত্রসেনার কর্মীরা। এসময় তারা মিছিল করতে গেলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে হরতাল সমর্থকরা ঢাকা-রায়পুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে।

এছাড়া শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ, জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই