বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ২ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক।

এছাড়া এই রিপোর্ট লেখা পর্যন্ত লঞ্চডুবির ঘটনায় আরো ২৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে নিখোঁজের সংখ্যা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ আবার এ সংখ্যা অর্ধশতাধিক বলেও দাবি করছেন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার দাসের হাট এলাকার মসজিদ পয়েন্টে সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলের ২০০ গজ দূরে ওই লঞ্চটিকে শনাক্ত করা হয়েছে। ডুবে যাওয়া ওই লঞ্চের মধ্যে আরো মরদেহ আটকে আছে কিনা তা দেখতে তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা।

এমবি