নড়াইলে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা মো. আলমগীর হোসাইনকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে পিস্তল পাওয়ার দাবি করে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার বেলা তিনটার দিকে লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার উপপরিদর্শক শিমূল বিশ্বাস, নিমাই চন্দ্র ও নয়ন পাটোয়ারির নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান বলেন, আলমগর হোসাইনের নামে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
এএইচ





