নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা এলাকা থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ইতনা এলাকার সাইফুল কাজী (৫২) ও পাশের দোয়া মল্লিকপুর গ্রামের মন্টু মল্লিকের ছেলে বসির মল্লিক (১৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশ ইতনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিহির কুমার পাল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কেএইচ





