দিনাজপুরের হিলি স্থলবন্দরে আরনু জুটমিলের একটি ইউনিটে অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এলাকার ফায়ার সাভির্স ষ্টেশন সংলগ্ন এলাকায আজ মঙ্গলবার সকাল পৌনে ৯ টায় হিলি বন্দরের আরনু জুটমিলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ড সূত্রপাত বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছে।

এ সময় মিলে কাজ চলছিলো। একটি ইউনিটে আগুন লাগলে তৎক্ষনাত ফায়ার সাভিসের কমীরা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ওই ইউনিটে রাখা পাট ও তৈরী বস্তা পুড়ে যায়।

তবে এই ইউনিটে কোটি টাকার মালামাল পুড়িয়ে গেছে বলে জুট মিল কর্তৃপক্ষ জানিয়েছে।

এসএইচ