ময়মনসিংহের ভালুকার কাচিনা ইউনিয়নের তামাইট গ্রামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কলেজ ছাত্রীর নাম মহিমা আক্তার (১৮)।
মঙ্গলবার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি আত্মহত্যা অথবা হত্যাকান্ড কিনা তা ময়নাতদরন্তন রিপোর্ট পেলে জানা যাবে।
পুলিশসূত্র জানায়, সোমবার মহিমাকে বাড়িতে রেখে তার বাবা-মা নানি বাড়িতে যান। রাতে এসে অনেক খোঁজাখুঁজি করেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বাড়ির লাকড়ি ঘরের পেছনে তার লাশ পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
এমএ





