রাষ্ট্র ও সরকার প্রধানদেরদু’দিনব্যাপী ১০তম এসেম শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ১৫ অক্টোবর ইতালিরবাণিজ্যিক নগরী মিলান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ১৬ ও ১৭ অক্টোবর ইতালির বাণিজ্যিক কেন্দ্র বিশ্বের শীর্ষস্থানীয় নগরী মিলানে এশিয়া-ইউরোপ মিটিং (এসেম) অনুষ্ঠিত হবে।
২০১২সালে ৫১তম সদস্য হিসেবে বাংলাদেশ এসেমে যোগ দেয়। ইউরোপীয় ইউনিয়ন ও সাউথইস্ট এশিয়ান ন্যাশন’স (আসিয়ান) সেক্রেটারিয়েটসহ ইউরোপের ২৯ এবং এশিয়ার ২০টিদেশের সঙ্গে এই সংগঠন ভাবের আদান-প্রদান করে থাকে। অনানুষ্ঠানিকপ্রক্রিয়ার সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে নৈকট্য গড়েতোলা হয়।
এসেম সদস্যরা দু’টি অঞ্চলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে সমঅংশীদারিত্বের চেতনার মাধ্যমেসম্পর্ক জোরদারে কাজ করছে।
২০১২ সালে ভিয়েনতিয়ানে (লাও পিডিআর)সরকার ও রাষ্ট্র প্রধানদের অংশগ্রহণে ৯ম এসেম শীর্ষ সম্মেলন চলাকালেবাংলাদেশ, নরওয়ে ও সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে এসেমে যোগ দেয়।
১৯৯৬সালে ব্যাংককে এসেম গঠিত হওয়ার পর থেকে প্রতি দুই বছরে পর্যায়ক্রমে এশিয়ায়ও ইউরোপে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর অনুষ্ঠিতব্য এ শীর্ষসম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই প্রবৃদ্ধি ও নিরাপত্তার ক্ষেত্রেদায়িত্বশীল অংশীদারিত্ব’।
ইতালি আয়োজিত এ শীর্ষ সম্মেলনে ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট হের ম্যান ভান রমপাই সভাপতির দায়িত্ব পালন করবেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এমআর





